অমর একুশে গ্রন্থমেলায় প্রকাশিত হয়েছে হিটলার এ. হালিমের গল্পগ্রন্থ ‘না মেয়ে কেঁদো না’। বইটির প্রচ্ছদ করেছেন হামিদুল ইসলাম। প্রকাশ করেছে সুবর্ণ প্রকাশনী, দাম ১০০ টাকা।
৬৪ পৃষ্ঠার এ বইটিতে ১০টি গল্প রয়েছে। এগুলো হল- না মেয়ে কেঁদো না, ভুলে যাওয়া কিংবা মনে রাখার গল্প, কাদামেঘ, হাতঘড়ি-নৌকা ও একটি সারমেয় কাহিনী, গাড়ি নম্বর ১৭ সিট নম্বর ২১, জলবতী মেঘের রেখা, আততায়ী, কালস্রোত, গল্পটি অন্যরকম হতে পারত এবং থিমকুন। বইমেলার সোহরাওয়ার্দী উদ্যান অংশের স্টল নং ৪৯৮-৫০০ তে বইটি পাওয়া যাচ্ছে।
গল্পগ্রন্থটি নিয়ে হিটলার এ. হালিম বলেন, বইটির একেকটি গল্প একেক রকম। অামাদের চারপাশের চেনাজানা ঘটনাগুলো একেবারে কথ্য ভাষায় তুলে আনা হয়েছে। পড়লে মনে হতে পারে, আরে এ যে দেখছি আমারই গল্প।
তিনি আরো বলেন, বব মার্লের বিশ্বখ্যাত গান নো ওমেন, নো ক্রাই (গানের শিরোনাম) অবলম্বনে গল্পগ্রন্থটির নাম-করণ করা হয়েছে ‘না মেয়ে কেঁদো না’। তবে গানের শিরোনামের সঙ্গে গল্পের কোনো মিল নেই।
শুধু মেলায় নয় অনলাইনেও www.rokomari.com ঠিকানায় পাওয়া যাবে বইটি।