মেহেরপুরে কৃষি প্রযুক্তি মেলা শুরু

‘টাটকা সব্জি যদি চান, নিজেই করুণ এর বাগান’ প্রতিপাদ্যে মুজিবনগর সমন্বিত কৃষি উন্নয়ন প্রকল্পের আওতায় মেহেরপুরে তিন দিনব্যাপী কৃষি প্রযুক্তি মেলা শুরু হয়েছে।
 
মঙ্গলবার বিকাল সাড়ে ৪টার দিকে জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের খামার বাড়ি প্রাঙ্গনে উদ্বোধনী অনুষ্ঠানে জেলা কৃষি সস্প্রসারণ অধিদপ্তরের উপপরিচালক এস এম মোস্তাফিজুর রহমানের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন মেহেরপুর-১ আসনের সংসদ সদস্য ফরহাদ হোসেন। বিশেষ অতিথি ছিলেন জেলা মৎস্য কর্মকর্তা শেখ মেছবাহুল হক, জেলা প্রাণী সম্পদ কর্মকর্তা ডা. শুশান্ত কুমার হালদার, বারাদি হর্টিকালচার সেন্টারের উপপরিচালক জাহিদুল আমিন, আওয়ামী লীগের জেলা সহসভাপতি আব্দুল হালিম প্রমুখ।