বড় পর্দার পর এবার মুঠোফোনের ছোট পর্দায় আসছেন হৃতিক রোশন। শিগগিরই এক মোবাইল গেমে অ্যাকশন হিরোরূপে দেখা যাবে তাকে।
ক্ষুদে ব্লগ লেখার সাইট টুইটারে ভিডিও গেমে নিজের চরিত্রের একটি ছবি পোস্ট করে এই তথ্য জানিয়েছেন হৃতিক। তরুণ ভক্তদের সঙ্গে নিজেকে ‘কানেক্ট’ করতে মোবাইল অ্যাকশন গেমকেই ভরসা মানছেন রাকেশপুত্র।
মুঠোফোনের মাধ্যমে নিজের অল্পবয়সী ভক্তদের কাছে পৌঁছাতে ‘নজারা গেমস’ এর সঙ্গে হাত মিলিয়েছেন হৃতিক। আর এ ব্যাপারে টুইটার বার্তায় লিখেছেন, ‘এখনকার বাচ্চাদের জীবনে মোবাইল গেমসের বিরাট প্রভাব রয়েছে। সেটা মাথায় রেখেই এই উদ্যোগ। আশা করি, ভক্তদের পাশাপাশি আমার দুই ছেলেও খুব পছন্দ করবে ব্যাপারটা।’
মোবাইল গেমেও ‘কৃষ’র সুপারহিরো, ‘ধুম’ র বাইকার কিংবা ‘যোধা-আকবর’ র তলোয়ার যোদ্ধা রূপে দেখা যাবে হৃতিককে। চলতি বছরের শেষ দিকে বাজারে আসবে এই গেম।