৪ হাজারে মিলবে মাইসেলের ট্যাব

আপনি কি কম বাজেটে সাধারণ কনফিগারেশন ও ডিজাইনের ট্যাবলেট কিনতে চান? আপনার জন্য নতুন নিওট্যাক প্রো ট্যাবলেট কম্পিউটার দেশের বাজারে এনেছে মাইসেল।
 
‘পিএইট প্লাস’ নামের এই ট্যাব কিনতে খরচ পড়বে মাত্র ৪ হাজার ৪৪৪ টাকা।
 
অ্যান্ড্রয়েড ললিপপ অপারেটিং সিস্টেম চালিত এই ট্যাবে রয়েছে ১ গিগাবাইট র‍্যাম, সাত ইঞ্চি পর্দা, কোয়াড কোর প্রসেসর, ২ মেগাপিক্সেলের ক্যামেরা ইত্যাদি।
 
কম দামী এই ডিভাইসে দুটি সিমকার্ড ও ওয়াই–ফাই ব্যবহার করা যায়।