নাদিয়া জান্নাতের কবিতার বই ‘বুঁনোফুল ও ছবিওয়ালার গল্প’

অমর একুশে গ্রন্থমেলায় প্রকাশিত হয়েছে নাদিয়া জান্নাতের দ্বিতীয় কবিতার বই ‘বুঁনোফুল ও ছবিওয়ালার গল্প’। এর প্রচ্ছদ করেছেন কাব্য করিম। প্রকাশ করেছে প্রকাশনী সংস্থা ‘সব্যসাচী’। দাম ২০০ টাকা। এতে রয়েছে ৭১টি কবিতা। বইটির পরিবেশক পাললিক সৌরভ এর ১২৫ নম্বর স্টলে বইটি পাওয়া যাচ্ছে।

কুড়িগ্রামের মেয়ে নাদিয়া জান্নাত। পড়ছেন ডাক্তারি বিদ্যায়। তাই বলে তাকে রসহীন ভাবলে ভুল হবে। এই তরুণীর মাঝে লুকিয়ে আছে এক কবি। সেই কবি লিখে যান নিজের মত, নিজের আবেগ অনুভূতি, প্রকৃতি, আরো যা কিছু জীবনের সঙ্গে জড়িত তা নিয়েই তার কাব্য জগৎ।

কবিতার বই সম্পর্কে নাদিয়া বলেন, ‘কবি হতে হলে বুকের মাঝ বরাবর কষ্টের নদী বানাতে হয়। চেষ্টা করেছি পাঠকদের ভালো কবিতা উপহার দেয়ার জন্য। আশাকরি পাঠকের ভাল লাগবে।