‘টেস্ট অব লাইট অ্যান্ড ডার্কনেস’র প্রদর্শনী শুরু ২৬ ফেব্রুয়ারি

 
আগামী ২৬ ফেব্রুয়ারি থেকে রাজধানীর অ্যালিয়ান্স ফ্রঁসেসের লা গ্যালারিতে শুরু হতে যাচ্ছে ‘টেস্ট অব লাইট অ্যান্ড ডার্কনেস ২’ শিরোনামে গ্রুপ এক্সিবিশন। ঐদিন বিকাল সাড়ে পাঁচটায় প্রদর্শনীর উদ্বোধন অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন প্রখ্যাত শিল্পী মনিরুল ইসলাম।
 
‘টেস্ট অব লাইট অ্যান্ড ডার্কনেস’ শীর্ষক সিরিজের দ্বিতীয় প্রদর্শনীতে স্থান পেয়েছেন পাঁচজন তরুণ শিল্পীর কাজ। তারা হলেন- এএসমে রশিদুল আল, মোহম্মদ আল-আখির সরকার, মোহম্মদ আজমল হোসেন, সৈয়দ ফিদা হোসেন ও সুলতান ইশতিয়াক। প্রদর্শনীতে শিল্পীরা সাধারণ মানুষের দিনাতিপাত আলো-আঁঁধারির মাধ্যমে তুলে ধরেবেন।
 
প্রদর্শনীটি চলবে আগামী ৮ মার্চ চলবে। সোমবার থেকে বৃহস্পতিবার বিকাল তিনটা থেকে রাত নয়টা, শুক্রবার সকাল নয়টা থেকে দুপুর ১২টা ও শনিবার বিকাল পাঁচটা থেকে রাত আটটা পর্যন্ত প্রদর্শনী চলবে। রবিবার প্রদর্শনী বন্ধ থাকবে।