দেশে প্রথমবারের মতো ফেসবুকে লাইভ ভিডিও স্ট্রিমিং ফিচারের মাধ্যমে যোগাযোগ শুরু করেছেন তথ্য ও যোগাযোগ প্রযুক্তি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক। মঙ্গলবার স্পেনের বার্সেলোনা থেকে লাইভ স্ট্রিমিং করেছেন তিনি।
লাইভ ভিডিও ফিচার ব্যবহার করে স্পেনের বার্সেলোনা থেকে জুনায়েদ আহমেদ পলক বলেছেন, ফেসবুকের আরো যতো নতুন অ্যাপস সুবিধা আছে, তা বাংলাদেশে চালু করা হবে।
প্রতিমন্ত্রী বলেন, নতুন স্ট্রিমিং সুবিধা ব্যবহার করে গত পরশু মার্ক জাকারবার্গ ভিডিও স্ট্রিমিং করেছেন। এরপর আমি লাইভ স্ট্রিমিং করেছি। এটি লাইভ দেখেছে ১২ হাজারের বেশি দর্শক।
ভিডিও স্ট্রিমিংয়ে তিনি জানান, সাত বছর আগে দেশে ইন্টারনেট ব্যবহারকারীর সংখ্যা ছিলো মাত্র ২০ লাখের কম। এখন ইন্টারনেট ব্যবহার করেন দেশের ৫ কোটি মানুষ।
তিনি বলেন, ২০১৮ সালে আমরা দেশের প্রত্যেক ইউনিয়ন অপটিক্যাল ফাইবার সংযোগের আওতায় আনবো। এক লাখ ১৭ হাজার স্কুল-কলেজ ইন্টারনেটের আওতায় নিয়ে আসা হবে যেখানে, সাড়ে ৩ কোটি শিক্ষার্থী স্কুলে ইন্টারনেট পাবে।