ঢাকার সরকারি তিতুমীর কলেজের হোস্টেলে অভিযান চালিয়ে দুজনকে আটক করেছে পুলিশ। এরা হলেন, রেজাউল করিম ও সাইদুল ইসলাম।
পুলিশের গুলশান জোনের সহকারী কমিশনার মো. রফিকুল ইসলাম জানান, বুধবার বিকাল তিনটা থেকে সাড়ে চারটা পর্যন্ত তিতুমীর কলেজের একমাত্র শহীদ আক্কাছুর রহমান আঁঁখি হোস্টেলে এই অভিযান চালানো হয়। অভিযানে দুজনকে আটক এবং বিভিন্ন কক্ষ থেকে বেশ কয়েকটি চাপাতি, রড় ও খেলনা পিস্তল উদ্ধার করা হয়।
হোস্টেল সুপার মিজানুর রহমান জানান, আটক দুজনের মধ্যে একজন কলেজের শিক্ষার্থী। অন্যজন শিক্ষার্থী কিনা তা যাচাই বাছাই করা হচ্ছে। তবে দুজনের কারোরই হোস্টেলে থাকার অনুমতি নেই।
সাধারণ শিক্ষার্থীদের অভিযোগ, বুধবার সকালে কলেজ চত্বরে বর্ধিত বেতন ফ্রি প্রত্যাহারের দাবিতে বিক্ষোভ করার সময় ছাত্রলীগ তাদের ওপর হামলা চালায়।