কানাডায় সমকামীদের র‌্যালিতে অংশগ্রহণ করবেন ট্রুডো

সমকামীদের মিছিলে প্রথমবারের মতো অংশ নিতে যাচ্ছেন কোনো দেশের রাষ্ট্রপ্রধান। কানাডার রাজধানী টরোন্টোতে সমকামীদের সমর্থনে আয়োজিত একটি মিছিলে অংশ নিতে যাচ্ছেন দেশটির প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডো।
 
৩ জুলাই অনুষ্ঠিতব্য এই র‌্যালি প্রসঙ্গে এক টুইটবার্তায় তিনি বলেন, আমি সেখানে যেতে উন্মুখ হয়ে আছি। আগেও সেখানে গেলে এবার আমার যাওয়া হবে একজন প্রধানমন্ত্রী হিসেবে।
 
র‌্যালিতে অংশগ্রহণ করলে ট্রুডোই হবেন বিশ্বের প্রথম কোনো প্রধানমন্ত্রী যিনি সরাসরি সমকামীদের কোনো কর্মকাণ্ডে অংশগ্রহণ করবেন।তার সঙ্গে র‌্যালিতে অংশগ্রহণ করবেন দেশটির অর্থমন্ত্রী বিল মরনিউ এবং টরন্টোর মেয়র জন টরিও। বিবিসি