আফ্রিকার প্রাণোচ্ছলতা, অর্থনৈতিক অগ্রগতি ও বৈচিত্রকে গ্রহণ করার মানসিকতার উচ্ছসিত প্রশংসা করেছেন আগা খান। মিশরের শারম আল-শেখে প্রেসিডেন্ট আব্দেল ফাত্তাহ আল সিসি আয়োজিত 'আফ্রিকা ২০১৬: আফ্রিকা, মিশর ও বিশ্ব ব্যবসা' সম্মলনে অংশ নিয়ে মহাদেশটির প্রশংসা করেন শিয়া ইসমাইলি সম্প্রদায়ের এই ধর্মীয় নেতা।
আগা খান বলেন, আমরা আজকে যে উন্নতি দেখতে পাই তা আফ্রিকার ভারসাম্যপূর্ণ আত্মবিশ্বাসের কারণে। এই আত্মবিশ্বাস এসেছে অতীত উন্নতি ও চ্যলেঞ্জের জবাব খোজার চেষ্টা থেকে। সম্মেলনে প্রধান বক্তা হিসেবে এসব কথা বলেন আগা খান।
আফ্রিকান নেতাদের ইতিবাচক বক্তব্য থেকে মহাদেশটির অর্থনৈতিক ভবিষ্যত নিয়ে মন্তব্য করতে গিয়ে আগা খান বলেন, 'এই ফোরাম থেকে যে বার্তা পাওয়া যায় তার কারণে আজকে আমার আগ্রহ একটু বেশিই আর তা হল এখন আফ্রিকার সময়।