রাজধানীর বাড়ির মালিকদের কাছ থেকে ভাড়াটিয়াদের ব্যাপারে তথ্য সংগ্রহের ফরম বিতরণ ও সংগ্রহের জন্য আগামী ১৫ মার্চ পর্যন্ত সময় বেঁধে দিয়েছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি)। গতকাল বুধবার এ সংক্রান্ত নির্দেশনা জারি করা হয়। এ সময়ের মধ্যে যারা প্রদানে ব্যর্থ হবেন তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।
নির্দেশনা প্রদানের বিষয়টি নিশ্চিত করে ডিএমপির যুগ্ম কমিশনার (অপরাধ) কৃষ্ণপদ রায় বলেন, রাজধানীতে অপরাধী (জঙ্গি) শনাক্ত সহজ করতে গত চার মাস (নভেম্বর) আগে থেকে ঢাকা মেট্রোপলিটন পুলিশ তথ্য সংগ্রহের কাজ শুরু করে। বিষয়টি দ্রুত শেষ করতেই গতকাল থানা পুলিশকে সময় বেঁধে দেয়া হয়েছে। যেসব বাড়িতে ফরম পৌঁছানো হয়নি, সেখানে ফরম পৌঁছে দেয়া এবং ১৫ মার্চের মধ্যেই তা সংগ্রহ করতে হবে।