ইরানের নিরাপত্তা কর্মকর্তারা দেশটিতে বন্দি এক ইরানী-আমেরিকান বন্দির ৮০ বছরের বৃদ্ধ বাবাকে গ্রেফতার করেছে। লোকটিকে কোন অভিযোগ ছাড়াই কয়েক মাস ধরে আটক রাখা হয়েছে। বন্দী লোকটির মা একথা জানান।
ফেসবুকে একটি পোস্টের মাধ্যমে বুধবার ইফি নামাজি নামের ওই নারী বলেন, তেহরানে সোমবার তার স্বামী বাকুয়ের নামাজিকে আটক করা হয়েছে। তাকে রাজধানীর কুখ্যাত এভিন কারাগারে নিয়ে যাওয়া হয়েছে। তিনি তার ফেসবুক অ্যাকাউন্টে লিখেন, এখন আমার নিরপরাধ ছেলে সিয়ামাক ও আমার স্বামী বাকুয়েরকে কোন কারণ ছাড়াই কারাগারে আটক রাখা হয়েছে। আমার জন্য এটি একটি দুঃস্বপ্ন, যা আমার প্রাপ্য নয়।
গত বছর বাকুয়ের ও ইফি’র ছেলে সিয়ামাক নামাজিকে গ্রেফতার করা হয়। তার বিরুদ্ধে এখনও পর্যন্ত কোন অভিযোগ দায়ের করা হয়নি। গত মাসে যে কয়েকজন মার্কিন নাগরিককে মুক্তি দেয়া হয়, তার মধ্যে তিনি ছিলেন না। ইরান ও যুক্তরাষ্ট্রের মধ্যে পরমাণু চুক্তি সম্পাদিত হওয়ার প্রেক্ষিতে এই সব বন্দিকে মুক্তি দেয়া হয়। বিবিসি।