আনুশকাকে ফিরে পেতে বিরাট

বলিউড অভিনেত্রী আনুশকা শর্মার সঙ্গে কিছুদিন হল বিচ্ছেদ হয়েছে ভারতীয় ক্রিকেটার বিরাট কোহলির।  কিন্তু এরপর থেকে তিনি বার বার ফিরে পেতে চাইছেন প্রাক্তন বান্ধবীকে এমন কথা শোনা যাচ্ছে। আর সেই কারণেই নাকি আনুশকার ভাইয়ের সঙ্গে নিয়মিত যোগাযোগ রাখছেন বিরাট কোহলি। নায়িকার মন জয় করতেই বিরাট নাকি ক্রমাগত চেষ্টা চালিয়ে যাচ্ছেন।
 
জানা গেছে, এ বছরই নাকি বিয়ে করতে চেয়ে আনুশকাকে প্রস্তাব দিয়েছিলেন বিরাট। কিন্তু এই মুহুর্তে কাজে ব্যস্ত বলে বিয়ে করতে পারবেন না, এমনটিই জানিয়ে দেন আনুশকা। সেই থেকেই সম্পর্কে দূরত্বের সূত্রপাত। এরপর ‘সুলতান’ ছবির শুটিং নিয়ে ব্যস্ত হয়ে পড়েন অভিনেত্রী। এরপর ব্রেকআপ নিয়ে সংবাদমাধ্যমের সামনে মুখ খোলেন বিরাট। এমনকি, গণমাধ্যমে আনুশকাকে ‘কন্ট্রোলিং গার্লফ্রেন্ড’ বলেছেন বিরাট। এমন গুজবে মুখর পুরো বলিউড।
 
কিন্তু গুজব যাই বলুক না কেন, শেষ পর্যন্ত এখনও যে বিরাট তার বান্ধবীকে ফিরে পেতে চাইছেন, তা নিয়ে বেশ আলোচনা চলছে। এদিকে বিরাট যতই বিষয়টি নিয়ে যাই বলুন না কেন, আনুশকা এখনও কোন মন্তব্য করেননি। এবার দেখা যাক, ভাই-এর সঙ্গে যোগাযোগ রেখে কত তাড়াতাড়ি প্রেমিকাকে ফিরে পেতে পারেন বিরাট।