রাজধানীর যাত্রাবাড়ীতে দুর্বৃত্তদের ছুরির আঘাতে এক যুবক নিহত হয়েছেন। বুধবার রাতে যাত্রাবাড়ীর ধোলাইপাড়ে ডিপটি গলির কবরস্থানের কাছে এ ঘটনা ঘটে।
যাত্রাবাড়ী থানার ওসি আনিছুর রহমান জানান, নিহত মাসুদ রানা (২৩) ওই গলির বাসিন্দা ওহাব মোল্লার ছেলে। মালয়শিয়ায় বিবিএ পড়ুয়া রানা কিছুদিন আগে দেশে আসেন।
ওসি আনিছুর বলেন, ‘বুধবার বিকালে মাসুদ রানার খালাতো ভাই মেহেদীকে এলাকার কয়েক যুবক মারধর করে। বিষয়টি জানতে পেরে রাতে রানা বাসা থেকে বের হয়ে ওই যুবকদের কাছে গিয়ে কারণ জানতে চায়। তর্কাতর্কির এক পর্যায়ে ওই যুবকরা রানার পেটে ছুরি মেরে পালিয়ে যায়। তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেয়ার পর কর্তব্যরত চিকিত্সক মৃত ঘোষণা করেন।’
এ ঘটনায় যাত্রাবাড়ী থানায় হত্যা মামলা দায়েরের প্রস্তুতি চলছে বলেন জানান এই পুলিশ কর্মকর্তা।