জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে শনিবার থেকে শুরু হচ্ছে দুই দিনব্যাপী ‘জাতীয়তাবাদ ও ধর্ম’ শীর্ষক জাতীয় সম্মেলন। শনিবার সকাল ১০টায় বিশ্ববিদ্যালয়ের জহির রায়হান মিলনায়তনে সম্মেলনের উদ্ধোধন করবেন ভিসি অধ্যাপক ফারজানা ইসলাম। বৃহস্পতিবার নৃবিজ্ঞান বিভাগের সেমিনার কক্ষে এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানান সম্মেলনের আহ্বায়ক অধ্যাপক মির্জা তাসলিমা সুলতান।
লিখিত বক্তব্যে তিনি বলেন, জাতীয়তাবাদ ও ধর্ম সম্পর্কে আলোচনাপূর্বক এই দুটির পারস্পারিক সম্পর্ক উম্মোচন করাই এই সম্মেলনের উদ্দেশ্যে। দেশের ১৩টি বিশ্ববিদ্যালয়ে অর্ধশতাধিক শিক্ষক, গবেষক এবং শতাধিক শিক্ষার্থী সম্মেলনে অংশগ্রহণ করবেন।