রাজধানীতে ব্যবসায়ীকে পিটিয়ে হত্যার অভিযোগ

বাড্ডার নতুন বাজার এলাকায় মো. শামীম (৩৫) নামের এক পোশাক ব্যবসায়ীকে পিটিয়ে হত্যার অভিযোগ পাওয়া গেছে। বৃহস্পতিবার দিবাগত রাত ৮টার দিকে এ ঘটনা ঘটে। 
 
নিহত শামীম বরগুনার আমতলি এলাকার সামছু মিয়ার ছেলে। তিনি বাড্ডার সাতারকুল রোডের রহমত উল্লাহ গার্মেন্টস সংলগ্ন আশরাফ উদ্দিনের বাড়িতে থাকতেন।
 
শামীমের ভাগ্নি কাকলি জানান, বৃহস্পতিবার দিবাগত রাতে তার মামা শামীম বাড্ডার নতুনবাজারের দিকে যাচ্ছিলেন। এ সময় তার পথরোধ করে তাকে বেধরক পেটায় তারই ব্যবসায়িক পার্টনার মিজান। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে বাসায় পৌঁছে দেয়। এ সময় তার অবস্থার অবনতি হলে প্রথমে স্থানীয় হাসপাতালে পরে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে নেয়া হলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
 
ঢামেক পুলিশ ক্যাম্পের ইনচার্জ পরিদর্শক মোজাম্মেল হক ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।