যুক্তরাষ্ট্রে বন্দুকধারীর গুলিতে নিহত ৪

যুক্তরাষ্ট্রের হ্যাস্টন শহরের ক্যানসাসে একটি কারখানায় এক বন্দুকধারীর গুলিতে চারজন নিহত হয়েছেন। আহত হয়েছেন আরো ২০ জন। স্থানীয় সময় বৃহস্পতিবার সন্ধ্যায় এ ঘটনা ঘটে। শুক্রবার দেশটির স্থানীয় পুলিশের বরাত দিয়ে আন্তর্জাতিক সংবাদমাধ্যম এ তথ্য জানায়। 
 
ওই বন্দুকধারীর নাম সেডরিক ফোর্ড (৩৮)। তিনি একটি ঘাস কাটার মেশিন উৎপাদন কারখানার কর্মী ছিলেন বলে জানা গেছে।
 
রয়টার্স-এর খবরে বলা হয়, বৃহস্পতিবার বিকাল ৫টার দিকে নির্বিচার গুলি শুরু করেন সেডরিক। শুরুতে একাধিক স্থানে গুলি চালানোর পর হার্ভে কাউন্টির হেস্টনে অবস্থিত নিজ কারখানায় ঢোকেন তিনি। এরপর সেখানেও নির্বিচার গুলি চালান তিনি।
 
স্থানীয় পুলিশ জানায়, একটি ঘাস প্রস্তুতকারক কারখানায় একই কারখানার সাবেক এক কর্মচারীর ছোড়া গুলিতে এ ঘটনা ঘটে। এ ঘটনায় বন্দুকধারীও নিহত হয়েছেন। কারখানার কর্তৃপক্ষ তাকে হত্যা করেছে বলে পুলিশ দাবি করছে।