সানি লিওনের প্রশংসায় পঞ্চমুখ প্রিয়াংকা চোপড়া

প্রিয়াংকা চোপড়া এই মুহূর্তে বলিউডের সেরাদের তালিকায় উপর দিকে রয়েছেন। সুনাম কুড়িয়েছেন বিদেশের বিনোদন জগতেও। তার প্রশংসা কুড়ানোটাও চাট্টিখানি কথা নয়।
 
সম্প্রতি ‘অ্যান্টি স্মোকিং’ নিয়ে ১১ মিনিটের ভিডিও প্রকাশ করেছেন সানি লিওন। আর এই ভিডিও দেখে বেবি-ডলের প্রশংসায় পঞ্চমুখ হয়েছেন ‘বাজিরাও মস্তানি’ এর অন্যতম নায়িকা প্রিয়াংকা।
 
টুইটারে সানিকে প্রশংসায় ভরিয়ে প্রিয়াংকা লিখেছেন, ‘কৌতুকের মধ্য দিয়ে যেভাবে কঠিন বাস্তব নিয়ে বার্তা দেওয়া হয়েছে তা সত্যি অসাধারণ’। ভালোবাসি সানিকে।’
 
সানিও পাল্টা প্রিয়াংকাকে ধন্যবাদ জানিয়ে বলেছেন, ‘আশা করা যায় ধূমপান নিয়ে সতর্কতা প্রচারে এই ভিডিও কাজ করবে’।