‘সোমালিয়ায় আল-শাবাবের হামলায় ১৮০ কেনিয়ান সেনা নিহত’

সোমালিয়ার দক্ষিণাঞ্চলে আল-শাবাব জঙ্গিদের হামলায় অন্ততপক্ষে ১৮০ জন কেনিয়ান সেনা নিহত হয়েছেন। গত মাসে দক্ষিণাঞ্চলের এল-অ্যাডে সেনাঘাঁটিতে কয়েক দফায় হামলায় এসব সেনা নিহত হন।দেশটির প্রেসিডেন্ট এক টেলিভিশন সাক্ষাৎকারে এ  তথ্য জানিয়েছে। খবর বিবিসির।
 
এদিকে কেনিয়ার সেনাবাহিনী নিহতের এই সংখ্যা সত্য নয় বলে জানিয়েছে। একই সঙ্গে  মৃতের প্রকৃত সংখ্যা জানাতে অপারগতা জানিয়েছে তারা।
আল-শাবাবের দাবি, তারা প্রায় ১০০ কেনিয়ান সেনাকে হত্যা করা হয়েছে।
 
এরআগে আল-শাবাব সবচে প্রাণঘাতী হামলাটি চালিয়েছিল ২০১৪ সালে। ওই বছরের এপ্রিলে কেনিয়ার উত্তর-পূর্বাঞ্চলে গারিসা বিশ্ববিদ্যালয় কলেজে আল-শাবাবের দিনব্যাপী হামলার ওই ঘটনায় ১৪৮ জন নিহত হন।
 
উল্লেখ্য, সোমালিয়ায় আফ্রিকান ইউনিয়নের শক্তিশালী ২২ হাজার সেনা আল-শাবাবের বিরুদ্ধে লড়াইয়ে নিয়োজিত রয়েছে। এদের মধ্যে কেনিয়ারই রয়েছে চার হাজার সেনা।