ব্রিটিশ কাউন্সিলে বাংলাদেশ পলিসি ডায়ালগ পর্বের সমাপ্তি

‘স্যোশাল এন্টারপ্রাইজ অ্যান্ড অপরচিউনিটি’ শীর্ষক দুই দিনব্যাপী বাংলাদেশ পলিসি ডায়ালগ পর্বের সমাপ্তি ঘটলো। বুধবার ঢাকার ফুলার রোডে অবস্থিত ব্রিটিশ কাউন্সিলের প্রধান কার্যালয়ে ডায়ালগ পর্বের আয়োজন করা হয়। সামাজিক উদ্যোগ এবং উন্নয়নে সরকারের নীতি নির্ধারণী পর্যায়ে সহায়তা করতেই মূলত এই বাংলাদেশ পলিসি ডায়ালগ আয়োজন করা হয়েছে।
 
মিয়ানমার, মালয়শিয়া, ভারত, ইন্দোনেশিয়া, শ্রীলংকা, বাংলাদেশ এবং যুক্তরাজ্য থেকে নীতি নির্ধারক, সামাজিক উদ্যোক্তা ও সামাজিক বিনিয়োগকারী এবং অনুশীলনকারীসহ মোট ১০০ জন এ ডায়ালগ পর্বে অংশ নেন। স্যোশাল এন্টারপ্রাইজ ইউকে, ব্র্যাক, ডিনেট এবং এমপাওয়ারের মতো প্রতিষ্ঠানের পক্ষ থেকে এ ডায়ালগ পর্বে অংশ নেয়া হয়।
 
বাংলাদেশে সামাজিক উদ্যোগ বিষয়ক নীতিমালা প্রণয়নে উন্নতীকরণের বিভিন্ন দিক তুলে ধরা হলো এ দুইদিনের আয়োজনে।
 
বাংলাদেশ সরকারের বাণিজ্য মন্ত্রণালয়ের ঊর্ধ্বতন সচিব হেদায়েতুল্লাহ আল মামুন, এনডিসি প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বাংলাদেশ পলিসি ডায়ালগ আনুষ্ঠানিকভাবে উদ্বোধন করেন। এছাড়া বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশে নিযুক্ত ডেপুটি ব্রিটিশ হাই কমিশনার মার্ক ক্লেটন এবং মোহাম্মদী গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক রুবানা হক। অন্যান্যদের উপস্থিত ছিলেন ব্রিটিশ কাউন্সল বাংলাদেশের পরিচালক বারবারা উইকহেম।
 
উল্লেখ্য, বাংলাদেশে এ নিয়ে দ্বিতীয়বারের মতো বাংলাদেশ পলিসি ডায়ালগ আয়োজন করল ব্রিটিশ কাউন্সিল।