ভালো শুরু করেও সৌম্যের বিদায়

সংযুক্ত আরব আমিরাতের সঙ্গে ভালো শুরু করেও অল্প সময়েই সাজঘরে ফিরতে হলো বাংলাদেশি ওপেনার সৌম্য সরকারকে। মোহাম্মদ শাহজাদের বলে আউট হওয়ার আগে ১৪ বলে ২১ রান করে সাজঘরে ফেরেন তিনি। 

এর আগে এশিয়া কাপে নিজেদের দ্বিতীয় ম্যাচে সংযুক্ত আরব আমিরাতের বিপক্ষে টস হেরে ব্যাট শুরু করে বাংলাদেশে। শুক্রবার এশিয়া কাপের তৃতীয় ম্যাচে বাংলাদেশের বিরুদ্ধে টস জিতে বাংলাদেশকে ব্যাটিংয়ের আমন্ত্রণ জানান আমিরাতের অধিনায়ক জাভেদ। বাংলাদেশ দল আগের ম্যাচের মতোই প্রায় অপরিবর্তিত, শুধু ইমরুল কায়েসের পরিবর্তে থাকবেন নুরুল হাসান।