শহিদকে বিয়ে করতে চাননি মিরা

শহিদ কাপুরকে বলা হয় বলিউডের 'চকলেট বয়'। তিনি যেখানে যান তাকে নিয়ে মেয়ে ভক্তরা একেক সময় একেক ধরনের ঘটানা ঘটিয়েছেন। যেমন তাকে জড়িয়ে ধরেছেন স্টেজে। নয়তো শুটিং চলছে এমন সময় 'ম্যারি মি' প্লাকার্ড নিয়ে দাড়িয়ে আছেন মেয়ে ভক্ত।
 
আর সেই শহিদকে নাকি বিয়েই করতে চাইনি তার স্ত্রী মিরা। কারন নাকি একটাই , আর তা হলো শহিদের বয়স! শহিদ যখন বিয়ে করছেন, তখন তার বয়স ছিল ৩৪ বছর। আর মীরা রাজপুতের বয়স ছিল ২১ বছর। অর্থাৎ স্বামী-স্ত্রীর বয়সের ব্যবধান ১৩ বছর! 
 
এই কারনেই শহিদ কাপুরকে বিয়ে করতে রাজি ছিলেন না মীরা রাজপুত। কিন্তু মীরার দিদি মীরাকে বোঝান যে, আজকের দিনে এটা কোনও ব্যাপারই নয়। আর শাহিদ পাত্র হিসেবেও খুব ভালো। এই সময় মীরাকে বোঝাতে লেগে ছিলেন পাত্র শাহিদও। অবশেষে দুজনের কথায় মানেন মীরা। আর হয়ে যায় দুজনের বিয়ে।