অমর একুশে গ্রন্থমেলায় আসছে মোহাম্মদ আহসান এর প্রথম কবিতার বই ‘যতদুর নিয়ে যেতে চাও’। আজ শনিবার বিকালে এর মোড়ক উন্মোচন করা হবে। এর প্রচ্ছদ করেছেন চারু পিন্টু। প্রকাশ করছে প্রকাশনী সংস্থা পাললিক সৌরভ। এতে রয়েছে ৮৭টি কবিতা। দাম ২০০ টাকা। বইটি পাওয়া যাবে পাললিক সৌরভ এর ১২৫ নম্বর স্টলে।
প্রথম কবিতার বই সম্পর্কে মোহাম্মদ আহসান বলেন, ‘মোট ৮৭টি কবিতা নিয়ে আমার প্রথম কবিতার বই প্রকাশ হচ্ছে আজ। চেষ্টা করেছি পাঠকদের ভালো কবিতা উপহার দেয়ার জন্য। আশাকরি পাঠকের ভাল লাগবে।’