শাওমির ৩ জিবি র‍্যামের সাশ্রয়ী ফোনে ফিঙ্গারপ্রিন্ট স্ক্যনার

চীনভিত্তিক উদীয়মান স্মার্টফোন নির্মাতা শাওমি। প্রতিষ্ঠানটি আগ্রাসী মূল্য নির্ধারণ কৌশলের কারণে স্মার্টফোনের বাজারে ভালো সময় পার করছে। বাজার দখল বাড়াতে আকর্ষণীয় নকশা ও অত্যাধুনিক ফিচার সংবলিত ডিভাইস উন্মোচন করে চলেছে চীনভিত্তিক এই প্রতিষ্ঠান।
 
এবার নতুন স্মার্টফোন মি ৪এস আনছে শাওমি। মি ৪, মি ৪আই এবং মি ৪সি জনপ্রিয়তা পাওয়ায় নতুন এই স্মার্টফোন আনা হয়েছে। সম্প্রতি চীনের রাজধানী বেইজিংয়ে আনুষ্ঠানিকভাবে সেটটি উন্মুক্ত করা হয়, যা ১ মার্চ থেকে চীনের বাজারে আসবে।
 
ফোনটি কালো, সোনালি, বেগুনি ও সাদা এই চার রঙে পাওয়া যাবে। চীনের বাজারে সেটটি কিনতে খরচ পড়বে ৬৯৯ ইয়েন।
 
ফিঙ্গারপ্রিন্ট স্ক্যনারের এই ফোনে ৫ ইঞ্চি দৈর্ঘ্যের সম্পূর্ণ এইচডি ডিসপ্লে থাকবে, যার রেজ্যুলেশন ১০৮০ x ১৯২০ পিক্সেল এবং স্ক্রিনের পিক্সেল ঘনত্ব ৪৪১ ডিপিআই।
 
এতে আছে হেক্সা-কোর কোয়ালকম স্ন্যাপড্রাগন ৮০৮ প্রসেসরের সঙ্গে আদ্রেনো ৪১৮ জিপিইউ থাকবে। এর পাশাপাশি ডিভাইসটিতে এমআইইউআই ৭ ভিত্তিক অ্যান্ড্রয়েড ৬.০ মার্শম্যালো অপারেটিং সিস্টেম থাকছে।
 
এতে ১৩ মেগাপিক্সেলের মূল ক্যামেরা ও ৫ মেগাপিক্সেলের সেলফি ক্যামরা ব্যবহার করা হয়েছে।
 
৩ জিবি র‍্যামের এই ফোনের ইন্টারনাল স্টোরেজ ৬৪ জিবি, মাইক্রোএসডি কার্ড ব্যবহারের মাধ্যমে আরও অনেক বাড়ানো যাবে।
 
ডুয়েল সিম সুবিধার এই ফোনে কানেক্টিভিটির জন্য রয়েছে ফোরজি এলটিই, থ্রিজি, ওয়াই-ফাই ৮০২.১১ বি/জি/এন/এসি, ব্লুটুথ, জিপিএস, ইউএসবি টাইপ-সি।
 
এতে রয়েছে শক্তিশালী ৩২৬০ এমএএইচের নন-রিমুভ্যাবল ব্যাটারি। এটি কোয়ালকমের কুইক চার্জ ২.০ প্রযুক্তিতে তৈরি, তাই দ্রুত চার্জ হবে।