সোমালিয়ায় গাড়ি বোমা হামলায় নিহত ১৪

 
সোমালিয়ার রজধানী মোগাদিসুতে গাড়ি বোমা হামলায় অন্তত ১৪ জন নিহত হয়েছেন। মোগাদিসুর একটি জনপ্রিয় পার্কের গেটে ও একটি হোটেলের কাছে এই হামলা চালানো হয় বলে জানিয়েছেন দেশটির কর্মকর্তারা।
 
পুলিশের মেজর আহমেদ আবদুল্লাহি বলেছেন, শুক্রবার চালানো এই হামলায় তিন হামলাকারী পুলিশের গুলিতে নিহত হয়েছেন। বর্তমানে এলাকাটি নিরাপদ আছে।
 
সূত্র জানিয়েছে, সোমালি ইয়ুথ লিগ হোটেলের প্রবেশ পথে বোমা বিস্ফোরিত হয়েছে। হামলাকারী ও হোটেলের নিরাপত্তাকর্মীদের গুলি বিনিময় হয়েছে।
 
দেশটির জঙ্গি সংগঠন আল-শাবাব হামলার দায় স্বীকার করেছে।