রাজধানীর খিলগাঁওয়ে ট্রেনে কাটা পড়ে আবুল কাশেম (৪২) নামের এক ব্যক্তির মৃত্যু হয়েছে। শনিবার সকাল সোয়া ৮টার দিকে খিদমা হাসপাতাল এলাকায় রেললাইনে এ ঘটনা ঘটে।
কাশেম রংপুর বদরগঞ্জের মৃত ওমর আলীর ছেলে।
ঢাকা রেলওয়ে থানার উপ-পরিদর্শক (এসআই) রফিকুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।