ওয়ারীতে লাফ দিয়ে পড়ে অজ্ঞাত ব্যক্তির মৃত্যু

রাজধানীর ওয়ারীতে একটি ছয়তলা ভবন থেকে লাফ দিয়ে পাশের ভবনে যাওয়ার সময় নিচে পড়ে অজ্ঞাত (৪৫) এক ব্যক্তির মৃত্যু হয়েছে। 
 
শনিবার বেলা ১১টার দিকে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। 
 
ওয়ারী থানার উপ-পরিদর্শক (এসআই) মিজানুর রহমান বলেন, 'ধারণা করা হচ্ছে, ওই ব্যক্তি কোনো অসৎ উদ্দেশ্যে ৬ তলা ভবনে উঠেছিল। পরে কেউ তাকে দেখে ফেলায় তিনি লাফ দিয়ে পাশের ভবনে যাওয়ার সময় নিচে পড়ে যান। পরে তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে নেয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।