আফগানিস্তানের কুনার প্রদেশে আত্মঘাতী বোমা হামলায় অন্তত ১১ জন নিহত হয়েছে। আহত হয়েছে আরও ৪০ জন।
শনিবার আন্তর্জাতিক সংবাদ মাধ্যমগুলো এ তথ্য জানায়।
খবরে বলা হয়, কুনারে অবস্থিত গভর্নর অফিসের কাছে এ আত্মঘাতী বোমা হামলা চালায় হামলাকারীরা। হামলায় নিহতের সবাই বেসামরিক নাগরিক।