ওয়ার্ল্ড টোয়েন্টি২০: দল থেকে বাদ পড়লেন ফিন

 
বাম পায়ের কাফ পেশীতে টান পড়ায় আসন্ন টোয়েন্টি ২০ বিশ্বকাপ থেকে ছিটকে পড়েছেন ইংল্যান্ডের ফাস্ট বোলার স্টিভেন ফিন।
 
২৬ বছর বয়সী মিডলসেক্সে এই পেসারকে নিয়ে ভারতীয় টি২০ বিশ্বকাপে ইংল্যান্ডের বেশ আশা ছিল। সে কারণেই ইনজুর হওয়ায় দক্ষিণ আফ্রিকা সফরে দলে না থাকলেও ভারতের বিশ্বকাপের জন্য তাকে দলভুক্ত করা হয়। কিন্তু নতুন করে ইনজুরি দেখা দেয়ায় ইংল্যান্ডের ১৫ সদস্যের বিশ্বকাপ দলে ফিনের পরিবর্তে ইয়র্কশায়ারের ফাস্ট বোলার লিয়াম প্লানকেটকে অন্তর্ভুক্ত করা হয়েছে।
 
নিজের টুইটার অ্যাকাউন্টে ফিন লিখেছেন, ‘বিষয়টা সত্যিই হতাশার। দলে ফিরে এসে এভাবে বাদ পড়াটা মেনে নেয়া যায় না। এই অনুভূতি কাউকে বোঝানো যায় না। পুরো দলের জন্য শুভ কামনা রইল।
 
আগামী ৮ মার্চ ওয়ার্ল্ড টি২০ এর উদ্দেশে ইংল্যান্ড দেশ ত্যাগ করবে। গ্রুপ পর্বে তাদের প্রতিপক্ষ শ্রীলংকা, দক্ষিণ আফ্রিকা, ওয়েস্ট ইন্ডিজ ও বাছাইপর্ব থেকে উঠে আসা একটি দল।-বাসস।