গ্যাসের আগুনে দগ্ধ দম্পতি এখনো আশঙ্কামুক্ত নন

 
রাজধানীর উত্তরায় বাসায় গ্যাসের আগুনে দগ্ধ দম্পতি এখনো আশঙ্কামুক্ত নন বলে শনিবার জানিয়েছেন চিকিত্সকরা। তারা দুইজনই ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের বার্ন ইউনিটে চিকিত্সাধীন। 
 
দগ্ধদের মধ্যে স্বামী মো. শাহনেওয়াজের শরীরের ৯৫ শতাংশ এবং তার স্ত্রী সুমাইয়া আক্তারের শরীরের ৯০ শতাংশ পুড়ে গেছে।
 
হাসপাতালের আবাসিক সার্জন পার্থ শঙ্কর পাল জানিয়েছেন, দুইজনের অবস্থা এখনো আশঙ্কাজনক।
 
শুক্রবার উত্তরার ১৩ নম্বর সেক্টরের ৩ নম্বর রোডের একটি সাততলা ভবনের সপ্তম তলার ফ্ল্যাটে রান্নাঘরের আগুনে একই পরিবারের পাঁচজন দগ্ধ হন। এর মধ্যে ঐ দম্পতির দুই সন্তান দেড় বছরের জায়ান বিন শাহনেওয়াজ এবং শাহালিন বিন শাহনেওয়াজ (১৫) শুক্রবার মারা যায়। তাদের আরেক সন্তান জারিফকে (১১) প্রাথমিক চিকিত্সা দিয়ে ছেড়ে দেয়া হয়েছে।