সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে শরনার্থীদের বিরুদ্ধে বিদ্বেষমূলক মন্তব্যের নিন্দা করলেন প্রতিষ্ঠানের প্রধান নির্বাহী মার্ক জাকারবার্গ। এমন কাজ করা হলে ব্যবস্থা গ্রহণ করা হবে বলেও জানান তিনি। তবে ঠিক কিভাবে এই ব্যবস্থা গ্রহণ করা হবে সেই বিষয়ে বিস্তারিত কিছু বলেননি জাকারবার্গ।
জার্মানিতে প্রায় ১ হাজার দর্শকের সামনে টাউন হলে এক বক্তৃতায় এই কথা বলেন তিনি। দর্শকদের বেশিরভাগই ছিল শিক্ষার্থী।
জার্মানির বিচার মন্ত্রণালয় জানায়, ফেসবুকে নগ্ন ছবি যত তাড়াতাড়ি সরিয়ে ফেলা হয়, বর্ণবাদমূলক বক্তব্য তত তাড়াতাড়ি সরানো হয় না। এই সমালোচনার জবাবে জাকারবার্গ বলেন, ফেসবুকে এমন মন্তব্য কখনোই সহ্য করা হবে না। জার্মান সংস্কৃতির সঙ্গে পরিচিত হয়ে এই বিষয়ে তড়িৎ ব্যবস্থা নেয়া সম্ভব হবে বলেও জানান তিনি।
ইউরোপের যেকোনো দেশের চেয়ে জার্মানিতে শরনার্থী সংখ্যা অনেক বেশি। তাদের বেশিরভাগই যুদ্ধবিধ্বস্ত দেশ সিরিয়া থেকে আগত।জার্মানিতে বর্ষবরণে নারীদের উপর যৌন হয়রানির ঘটনায় অভিবাসীদেরই দোষারোপ করা হচ্ছে। দেশটির কর্তৃপক্ষ জানায়, এক হাজার মানুষ এর সঙ্গে জড়িত ছিলেন।
তবে জাকারবার্গের আশা, জার্মানির মতো শরনার্থীদের আশ্রয় দিতে এগিয়ে আসবে যুক্তরাষ্ট্রও