রাজধানীর রামপুরায় পাঁচতলা ভবনের ছাদ থেকে পড়ে হেনা আক্তার (২০) নামের এক গৃহবধূর মৃত্যু হয়েছে। রবিবার ভোর সাড়ে ৪ টার দিকে এ ঘটনা ঘটে।
পুলিশ ও এলাকাবাসী জানায়, পাঁচতলা ভবনের ছাদ থেকে হেনা আক্তার পড়ে যান। ওই সময় তিনি কেন ছাদে গিয়েছিলেন বা কীভাবে পড়ে গেলেন তা কেউ বলতে পারেনি। গুরুতর আহত অবস্থায় তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যান রামপুরা থানার উপ-পরিদর্শক মো. রফিক।
সকাল পৌনে ৭টার দিকে হাসপাতালের কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
বিষয়টি নিশ্চিত করেছেন হাসপাতালের পুলিশ ফাঁড়ির ক্যাম্প ইনচার্জ মোজাম্মেল হক।