ক্যাটরিনা কাইফ অভিনীত ‘ফিতুর’ ছবিটি বক্স অফিসে সাফল্য দেখাতে পারেনি। আর এটি বোধহয় তার পরবর্তী ছবির ক্ষেত্রেও প্রভাব ফেলতে যাচ্ছে। বলা হচ্ছে প্রকাশ ঝা’র পরবর্তী ছবি ‘রাজনীতি ২’ ছবির কথা ।
পিটিআইকে প্রকাশ ঝা বলেছেন, ওয়ান ইন্ডিয়ার প্রতিবেদনে বলা হয়েছে, ক্যাটরিনা ‘রাজনীতি’ ছবির অংশ। তবে নতুন গল্প তার জন্য যথাযথ হবে কি না সেটি আমি জানি না। অথবা সে এটি করতে রাজি হবে কিনা সেটিও অনিশ্চিত। আমরা অবশ্যই তাকে চাই। কিন্তু যদি চরিত্র একেবারেই ভিন্ন হয় কিংবা সেরকম কিছু হয় তখন সেটি ভাবতে হবে।
২০১০ সালে ‘রাজনীতি’ ছবিটি মুক্তি পায়। সেখানে ক্যাটরিনা কাইফ একটি গুরুত্বপূর্ণ চরিত্রে অভিনয় করেছেন। আরো ছিলেন- অজয় দেবগন, নানা পটেকার, রণবীর কাপুর, অর্জুন রামপাল, মনোজ বাজপেয়ী ও নাসিরুদ্দিন শাহ।
‘গঙ্গাজল’ ছবির পরিচালক বলেছেন, ‘রাজনীতি’ ছবিটি নতুন করে বানাতে চাচ্ছি। কারণ, ভারতের রাজনীতি হঠাত্ করে বেশ মজার হয়ে উঠেছে। আমি এর গঠনতন্ত্রের প্রতি কাজ করছি। আমি জানি না যে, এটি আগের ছবিটির সাথে সূত্র রাখতে পারবে কি না নাকি একেবারে নতুন করে ছবিটি নির্মিত হবে।
প্রকাশ ঝা এখন তার নির্মিত ‘জয় গঙ্গাজল’ ছবিটির মুক্তি নিয়ে কাজ করছেন। আগামী ৪ মার্চ ছবিটি মুক্তি পাবে। এতে অভিনয় করেছেন প্রিয়াঙ্কা চোপড়া। খবর: ওয়ান ইন্ডিয়া।