যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়া অঙ্গরাজ্যে শনিবার কু ক্লাক্স ক্ল্যান (কেকেকে) র্যালি চলাকালে সংঘর্ষে ৩ জন আহত হয়েছে। এছাড়া আরো ১৩ জনকে আটক করা হয়েছে।
জানা গেছে আহতদের মধ্যে একজনের অবস্থা আশংকাজনক। প্রত্যক্ষদর্শী ব্রিয়ান লেভিন জানান, দুপুরের দিকে আনাহেইম এলাকায় কেকেকে সদস্যরা জড়ো হলে তারা অন্য বিক্ষোভকারীদের বাধার মুখে পড়ে। বিক্ষোভকারীরা এ সময়ে তাদের ওপর হামলা চালায়।
স্থানীয় পুলিশের মুখপাত্র সার্জন দারন ওয়েট বলেন, কেকেকে’র ছয় সদস্য ঘটনাস্থলে উপস্থিত হলে তাদের লক্ষ্য করে বিরোধীরা হামলা চালায়। এরপর পাল্টা হামলায় ৩ জন ছুরিকাহত হয়। এ সময়ে ঘটনাস্থল তীব্র সহিংস হয়ে ওঠে। যে ১৩ জনকে আটক করা হয়েছে তাদের মধ্যে কেকেকে’র ৬ জন ও পাল্টা বিক্ষোভকারীদের মধ্যকার ৭ জন। এএফপি।