চতুর্থ প্রজন্মের স্মার্টফোন ‘স্পাইডার এ৭’ বাজারে এসেছে মাইসেল। হাত ছাড়াও চোখের ইশারায় চলবে এই ফোন।
এতে ফোরজি নেটওয়ার্ক ক্যাট৪ এলটিই, টেলিশেয়ারিং ও পোর্টেবল হটস্পট সুবিধা পাওয়া যাবে। স্মার্টফোনটির স্মার্ট রিমোট ফিচার দিয়ে টিভি, ফ্যান বা এসি চালানো যাবে।
ডিভাইসটিতে ৫ ইঞ্চি এইচডি আইপিএস এলসিডি ডিসপ্লে ও ২.৫ ডি কার্ভ সাফায়ার গ্লাসের স্ক্রিন, অ্যান্ড্রয়েড ভার্সন ওএস ৫.১ (ললিপপ), জিএইচ কোয়াড কোর, ৬৪ বিআইটি, এমটি ৬৭৩৫ প্রসেসর, ১৬ গিগাবাইট রম, ২ গিগাবাইট র্যাম, ফোরজি নেটওয়ার্ক স্পিড ব্যবহার করা হয়েছে।
ফোনটির সামনের ৮ মেগাপিক্সেল ক্যামেরা এবং পেছনের ১৩ মেগাপিক্সেল ক্যামেরার সঙ্গে রয়েছে ডুয়েল এলইডি ফ্ল্যাশ।
এছাড়া এতে রয়েছে এইচডি ভিডিও প্লেব্যাক, জিপিএস, ডাবল ক্লিক ওয়েকআপ, লাইট সেন্সর, প্রক্সিমিটি সেন্সর, জি সেন্সর, মোশন সেন্সর, ওয়াই-ফাই, ব্লটুথ ও হটস্পট, ৩ ফিঙ্গার স্ক্রিন শট নেয়ার সুবিধাসহ নানান অত্যাধুনিক সুবিধা।
দীর্ঘ সময় ব্যাকআপ সুবিধার জন্য এতে ২ হাজার ৬০০ এমএএইচ পলিমার ব্যাটারি জুড়ে দেয়া হয়েছে। সাদা ও কালো রঙে মাত্র ১০ হাজার ৯৯৯ টাকায় পাওয়া যাবে ডিভাইসটি।