ফোর্বসের সফলদের তালিকায় শ্রদ্ধা কাপুর

নিজের জাত চেনাতে বেশি সময় লাগেনি শ্রদ্ধা কাপুরের। অল্প ক’দিনেই বলিউডে নিজের একটা অবস্থান তৈরি করে নিয়েছেন। এবার ফোর্বস ম্যাগাজিনেও জায়গা করে নিলেন ‘এক ভিলেনের’ নায়িকা। বিভিন্ন ক্ষেত্রে কমবয়সী সফল ব্যক্তিদের নিয়ে এই তালিকা তৈরি হয়েছে। এশিয়ায় ৩০ বছরের কমবয়সীদের নিয়ে তৈরি ৩০ জনের তালিকায় জায়গা পেয়েছেন ২৬ বছর বয়সী এই অভিনেত্রী।
 
শুধু শ্রদ্ধা নয়, এই তালিকায় স্থান পেয়েছেন ক্রিকেটার বিরাট কোহলিও।
 
এ ব্যাপারে শ্রদ্ধা জানিয়েছেন, হলিউড তারকা লিয়াম হেমসওয়ার্থ যে তালিকায় রয়েছেন সেখানে জায়গা পেয়ে খুব ভালো লাগছে। এই স্বীকৃতি ভবিষ্যতে আরও ভাল কাজ করার অনুপ্রেরণা জোগাবে।
 
সব মিলিয়ে ফোর্বসের এই তালিকায় গোটা বিশ্বের বিভিন্ন ক্ষেত্রের ৩০০ জন প্রতিশ্রুতিশীল তরুণ ব্যক্তিত্বদের বেছে নিয়ে বিভিন্ন বিভাগের আলাদা আলাদা তালিকা তৈরি করা হয়েছে। বিনোদন বিভাগে জায়গা পেয়েছেন শ্রদ্ধা।
 
২০১৫ সালেও একবার ফোর্বসের ১০০ জন ভারতীয় সেলেব্রিটির তালিকায় ৫৭তম স্থান পেয়েছিলেন শক্তি কাপুর কন্যা।
 
বর্তমানে ‘রক-অন টু’ এবং ‘বাগি’ ছবিতে কাজ করছেন শ্রদ্ধা।