ইসি নির্বাহী বিভাগের ইচ্ছা পালন করছে: রিজভী

 
বিএনপির  যুগ্ম-কমিশনার রুহুল কবির রিজভী বলেছেন,  নির্বাচন কমিশনের একটি স্বাধীন সত্ত্বা আছে, সাংবিধানিক একটি কর্তৃত্ব আছে। কিন্তু সেটি না মেনে তারা নির্বাহী বিভাগের ইচ্ছা পালনে কাজ করছে।
 
রবিবার দুপুরে ইসি সচিবালয়ে বিভিন্ন অভিযোগ জমা দেয়ার পর সাংবাদিকদের তিনি এসব অভিযোগ করেন।
 
রুহুল কবির রিজভী বলেছেন, নির্বাচন কমিশনের কোনো মেরুদণ্ড নেই। সরকারের বেআইনি ইচ্ছা ও একচেটিয়া সবকিছু দখল করে নেওয়ার ইচ্ছায় সিল মোহর দেওয়ার জন্য কাজ করছে তারা।
 
চিঠিতে নানা অনিয়ম ও বিধি লঙ্ঘনসহ বিভিন্ন অভিযোগ তুলে ধরা হয়েছে বলে জানিয়েছেন তিনি।