রাজধানীর মহাখালীতে জনস্বাস্থ্য ইনস্টিটিউটের দ্বিতীয় তলায় অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। রবিবার সকাল সোয়া ১১টার দিকে এ ঘটনা ঘটে বলে জানা গেছে।
ফায়ার সার্ভিস কেন্দ্রীয় নিয়ন্ত্রণ কক্ষের ডিউটি অফিসার আতিক আলম চৌধুরী জানান, ফায়ার সার্ভিসের দুটি ইউনিট ঘটনাস্থলে গেলেও তারা পৌঁছানোর আগেই স্থানীয়রা আগুন নিয়ন্ত্রণে আনে।
বৈদ্যুতিক গোলযোগ থেকে এ আগুনের সূত্রপাত হয় বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। তবে এ ঘটনায় কেউ হতাহত হয়নি বলে জানান আতিক আলম চৌধুরী।