অন্টারিও'র বিশ্ববিদ্যালয় ও কলেজ শিক্ষার্থীদের টিউশন ফি ফ্রি

 
কানাডার অন্টারিও প্রদেশের সকল বিশ্ববিদ্যালয় এবং কলেজ শিক্ষার্থীদের টিউশন ফি ফ্রি করা হয়েছে। এখন শিক্ষার্থীরা বিনা বেতনে সর্বোচ্চ শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে পড়ার সুযোগ পাচ্ছে। তবে এই সুযোগ থাকছে নিম্ন আয়ের পরিবারগুলো থেকে আসা শিক্ষার্থীদের জন্য। যে শিক্ষার্থীদের অভিভাবকরা বছরে পঞ্চাশ হাজার ডলারের নিচে আয় করে, তারা এই সুবিধা পাবে চলতি বছর থেকেই।
 
গত ২৫ ফেব্রুয়ারি অন্টারিও লিবারেল সরকার তাদের প্রাদেশিক সংসদে এই সিদ্ধান্ত গ্রহণ করে। এই বিরল সিদ্ধান্ত কানাডার শিক্ষার ক্ষেত্রে এক নতুন দিগন্ত উন্মোচিত হলো।
 
অপর দিকে বিদেশি শিক্ষার্থীদের লেখাপড়ার জন্য সুবর্ণ সুযোগ সৃষ্টি করেছে কানাডা। দু'বছর কলেজ বা বিশ্ববিদ্যালয় প্রোগ্রাম একটি সর্বনিম্ন সমাপ্তির পরে, ওয়ার্ক পারমিটের উপর আরো তিন বছর কানাডায় থাকার অনুমতি দেয়া হবে। তারপর পিআর এবং পর্যায়ক্রমে অভিবাসন। অর্থাৎ ওয়ার্ক পারমিটের উপর আরো তিন বছর কানাডায় থাকার অনুমতি দেয়া হবে। দক্ষ কাজের অভিজ্ঞতা সফলভাবে অর্জন হলে অন্তত এক বছর পর এণ্ট্রি এক্সপ্রেসে অর্থাৎ প্রাদেশিক অভিবাসন সুযোগ মিলবে।
 
বর্তমান জাষ্টিন সরকার নির্বাচনের আগে বিদেশি শিক্ষার্থীদের ক্ষেত্রে এ ধরণের সুযোগের প্রতিশ্রুতি দিয়েছিলেন। আন্তর্জাতিক শিক্ষার্থীদের ক্ষেত্রে কানাডিয়ান শিক্ষা প্রতিষ্ঠানের স্বীকৃতিপত্র, কানাডীয় সংস্কৃতির সাথে একাত্ব এবং কাজের অভিজ্ঞতার প্রেক্ষিতে এই ঘোষণা দেয়া হয়েছিলো। আগেও এই বিধি ছিলো। কিন্তু এখন তা বাস্তবায়নের জন্য নতুন করে উদ্যোগ নেয়া হচ্ছে বলে দেশটির খবরে প্রকাশ করা হয়।