নবজাতক হলেও শিশুর বয়স ১৩ বছর!

গত বুধবার পৃথিবীর মুখ দেখলেও এই শিশুটির ভ্রূণের বয়স আসলে ১৩ বছর। এক যুগ আগে চীনা দম্পতির টেস্টিউব ভ্রূণ হিমায়িত করে রাখার পর গত বছরের মে মাসে স্ত্রীর গর্ভে স্থাপন করা হয়। আর এতেই সাড়ে তিন কেজি ওজনের ফুটফুটে এক ছেলের মা হয়েছেন ওই নারী।
 
চীনে এটিই সবচেয়ে বেশি সময় ধরে ভ্রূণ হিমায়িত করার ঘটনা। চিকিৎসা বিজ্ঞানে একে যুগান্তকারী ঘটনা হিসেবে বর্ণনা করা হচ্ছে। চিকিৎসা বিজ্ঞানীরা আশা করছেন, সাময়িক শারীরিক জটিলতার কারণে যেসব নারী সন্তান নিতে পারছেন না তাদের জন্য সুখবর নিয়ে আসতে পারে এই পদ্ধতি।
IMG0
২০০৩ সালে যখন টেস্টিউবে ভ্রূণটি তৈরি করা হয়েছিল তখন ওই চীনা নারী পলিসিস্টিক ওভারি সিনড্রোমে ভুগছিলেন। ফ্যালোপিয়ান টিউবেও সমস্যা ছিল তার। সুস্থ হয়ে দ্বিতীয় সন্তান নেয়ার সরকারি অনুমতি পাওয়ার পর ফের মা হলেন তিনি। সূত্র: ইন্টারনেট