ভারতে বন্দুকধারীর হামলায় নিহত ২

ভারতের দিল্লিতে বদরপুর টোল প্লাজার নিরাপত্তা রক্ষী ও ক্যাশিয়ারকে গুলি করে হত্যা করেছে  দুর্বৃত্তরা। রবিবার সকালে এ ঘটনা ঘটেছে বলে জানায় ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভি।
 
ধারণা করা হচ্ছে, টোলপ্লাজায় ডাকাতির উদ্দেশ্যে গুলি চালানো হয়েছে। গুলির ঘটনার পর পরই আহত দু’জনকে স্থানীয় হাসপাতালে নেওয়া হলে তারা মারা যান।গোলাগুলির সময় স্থানীয়রা পুলিশকে খবর দিলে পুলিশ চলে আসে। এনডিটিভি