পাকিস্তানের সাবেক গভর্নর সালমান তাসেরকে হত্যার দায়ে এলিট ফোর্সের কমান্ডো মুমতাজ কাদরির ফাঁসি কার্যকর করা হয়েছে। সোমবার ভোর সাড়ে চারটার দিকে আদিয়ালা কারাগারে তার ফাঁসি কার্যকর করা হয়।
পুলিশ কর্মকর্তা সাজিদ গোনডাল এএফপিকে বলেছেন, সোমবাবর ভোরে আদিয়ালা কারাগারে কাদরির ফাঁসি কার্যকর করা হয়েছে।
ডনের প্রতিবেদনে বলা হয়েছে, ২০১১ সালের ৪ জানুয়ারি তাসেরকে ২৮ বার গুলি করে হত্যা করেন কাদরি। এই অপরাধে একই বছরের ১ অক্টোবর কাদরিকে ফাঁসির আদেশ দেয় আদালত।
কাদরি বলেছিল, পাকিস্তানের ব্লাসফেমি আইনের রাজনৈতিক ভাবে প্রকাশ্যে বিরোধিতা করায় সালমান তাসিরকে তিনি হত্যা করেছেন।
কাদরি রাষ্ট্রপতির কাছে প্রাণভিক্ষার আবেদন করলেও তা নাকোচ করে দেয়া হয়।