মার্কিন বিমান বিধ্বস্ত, নিহত ৪

 
মার্কিন বিমান বিধ্বস্ত হয়ে দুই শিশুসহ চারজন নিহত হয়েছেন। স্থানীয় সময় রবিবার টেক্সাসের নাভাসোতা শহরে এই দুর্ঘটনা ঘটে।
 
স্থানীয় টিভির বরাত দিয়ে চীনের রাষ্ট্রীয় বার্তা সংস্থা সিনহুয়া জানিয়েছে, স্থানীয় সময় সকাল ১০টার আগে বিমানটি শহরটির বিমানবন্দরে অবতরণের সময় চারসিটের বিমানটি বিধ্বস্ত হয়।
 
বিমানটি ডেভিড ওয়াইনে হুকস বিমানবন্দর থেকে উড্ডয়ন করেছিল। বিধ্বস্ত হওয়ার পর একজন পাইলট এটি দেখতে পায়।
 
ফেডারেল অ্যাভিয়েশন এডমিনিস্ট্রেশন এই বিমান বিধ্বস্তের বিষয়ে তদন্ত শুরু করেছে।