সাত খুন মামলায় সাক্ষ্য গ্রহণ চলছে

নারায়ণগঞ্জের আলোচিত সাত খুনের দুটি মামলার সাক্ষ্য গ্রহণ শুরু হয়েছে। সোমবার বেলা পৌনে ১১টায় জ্যেষ্ঠ জেলা ও দায়রা জজ সৈয়দ এনায়েত হোসেনের আদালতে এ সাক্ষ্য গ্রহণ শুরু হয়।
 
এর আগে সাত খুন মামলার প্রধান আসামি নূর হোসেন, র‌্যাবের চাকরিচ্যুত প্রাক্তন তিন কর্মকর্তাসহ ২৩ আসামিকে আদালতে হাজির করা হয়।
 
সাত খুন মামলায় গত ২৫ ফেব্রুয়ারি সাক্ষ্য গ্রহণের দিন ধার্য থাকলেও অসুস্থতার কারণে র‌্যাবের প্রাক্তন সিও তারেক সাঈদকে আদালতে হাজির না করায় সাক্ষ্য গ্রহণ হয়নি।
 
এ আগে গত ৮ ফেব্রুয়ারি সাত খুনের দুটি মামলার চার্জগঠন করা হলে ২৫ ফেব্রুয়ারি মামলার নির্ধারিত তারিখে সাক্ষ্য গ্রহণ আদেশ প্রদান করেন আদালত ।
 
২০১৪ সালের ২৭ এপ্রিল নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের প্যানেল মেয়র নজরুল ইসলামসহ সাতজনকে অপহরণ করা হয়। ঘটনার পর ৩০ এপ্রিল ছয়জনের এবং ১ মে আরো একজনের লাশ শীতলক্ষ্যা নদীতে ভেসে ওঠে।