শাহজালালে চার অবৈধ ডলার ব্যবসায়ীর কারাদণ্ড

শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবৈধ ডলার ব্যবসার দায়ে চারজনকে গ্রেফতার করে ৬ মাসের কারাদণ্ড দেয়া হয়েছে। সোমবার সকাল ৯টার দিকে তাদেরকে গ্রেফতার করা হয়েছে।
 
গ্রেফতারকৃতরা হলেন- সুজন আকন্দ, সাইফুল, খোরশেদ ও মাঈন উদ্দিন।
 
বিমানবন্দর আর্মড পুলিশ ব্যাটালিয়ন (এপিবিএন) জানায়, তাদের দেহ তল্লাশি করে ১৮৫ সৌদি রিয়াল, ৩৫০ মালয়েশিয়ার রিঙ্গিত, ৪০ ইউএস ডলার, সাতটি বাহরাইনের দিনার, ২৮ ওমানের রিয়াল, ৪০ সিঙ্গাপুরের ডলার, ইউনাইটেড আরব আমিরাতের ৬০ দিরহাম, কাতারের ১০ রিয়াল জব্দ করা হয়। 
 
পরে তাদের বিমানবন্দর ম্যাজিস্ট্রেট আদালতে পাঠানো হয়। ম্যাজিস্ট্রেট তাদের ছয় মাসের বিনাশ্রম কারাদণ্ড দিয়েছে।