রাজধানীতে অজ্ঞাত ব্যক্তির লাশ উদ্ধার

রাজধানীর হাজারীবাগে অজ্ঞাত এক ব্যক্তির (৫২) লাশ উদ্ধার করেছে পুলিশ। সোমবার বেলা সাড়ে ১১টায় মনেশ্বর রোডের দুইটি বাড়ির সীমানা প্রাচীরের মাঝের ফাঁকা স্থান থেকে লাশটি উদ্ধার করা হয়। 
 
হাজারীবাগ থানার উপ-পরিদর্শক (এসআই) আনাছ উদ্দিন জানান, ধারণা করা হচ্ছে- চুরি করতে গ্রিল বেয়ে উপরে উঠতে গিয়ে পড়ে তার মৃত্যু হয়েছে। তবে মৃত্যুর কারণ খতিয়ে দেখা হচ্ছে।