নাশকতার ছয় মামলায় আত্মসমর্পণ করে জামিনের আবেদন করেছেন বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা আব্দুল আউয়াল মিন্টু। রাজধানীর পল্টন এবং মতিঝিল থানায় মামলাগুলো করা হয়েছিল।
সোমবার পল্টন থানার নাশকতার পাঁচ মামলায় ঢাকা মহানগর হাকিম মারুফ হোসেন এবং শাহবাগ থানার নাশকতার একটি মামলায় খুরশীদ আলমের আদালতে আত্মসমর্পণ করেন মিন্টু।
পল্টন থানার মামলায় দুপুর ২টায় এবং শাহবাগ থানার মামলায় বিকেল ৩টায় জামিন আবেদনের ওপর শুনানি হবে।
২০১৫ সালের জানুয়ারি মাসে বিএনপির ডাকা হরতাল-অবরোধে নাশকতার অভিযোগে পল্টন থানার মামলাগুলো দায়ের করা হয়। অপরদিকে একই অভিযোগে শাহবাগ থানার মামলাটি দায়ের করা হয়।