আরো দুইটি থানা ও একটি পৌরসভা গঠনের প্রস্তাব অনুমোদন দিয়েছে প্রশাসনিক পুনর্বিন্যাস-সংক্রান্ত জাতীয় বাস্তবায়ন কমিটি (নিকার)। সোমবার দুপুরে দুইটায় সচিবালয়ে সংবাদ সম্মেলনে মন্ত্রিপরিষদ সচিব মো. শফিউল আলম এই তথ্য জানান।
মো. শফিউল আলম বলেন, প্রধানমন্ত্রীর সভাপতিত্বে অনুষ্ঠিত মন্ত্রিসভার বৈঠকে আরো দুটি থানা ও একটি পৌরসভা গঠনের বিষয়ে সিদ্ধান্ত নেয়া হয়। নরসিংদী সদর থানাকে ভেঙে মাধবদী থানা করা হবে। এর আগে মাধবদী পুলিশের একটি তদন্ত কেন্দ্র ছিল। এখন এটাকে থানায় উন্নীত করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। সেই সঙ্গে পটুয়াখালী জেলার কলাপাড়া থানা ভেঙে মহিপুর নামে একটি পৃথক থানা করা হবে বলে বৈঠকে সিদ্ধান্ত নেয়া হয়েছে।
তিনি বলেন, এছাড়া ফরিদপুর জেলার আলফাডাঙ্গাকে পৌরসভায় উন্নীত করা হবে।