লিপ ইয়ারে গুগলের ডুডল

 
চার বছর পর পর বর্ষপঞ্জিতে আসে লিপইয়ার বা অধিবর্ষ। আর বিশেষ দিন মানেই গুগলের ডুডল। বিশেষ দিনকে বিশেষায়িত করতে লিপ ইয়ার নিয়ে গুগল তৈরি করেছে ডুডল। সোমবার ডুডলে সেজেছে সার্চ জায়ান্ট গুগল।
 
IMG0
 
ডুডলে দেখা গেছে, গাছ-গাছালির মধ্যে নিশ্চিন্ত মনে পাশাপাশি ঘুমাচ্ছে দুইটি খরগোশ। বামপাশের খরগোশের গায়ে লেখা ২৮ ও ডানপাশের খরগোশের গায়ে লেখা ১। অর্থাত্ ফেব্রুয়ারি ২৮ তারিখ ও মার্চ মাসের ১ তারিখ। এই খরগোশ দুইটির মাঝখানে লাফ দিয়ে পড়ে আরেকটি খরগোশ স্থান করে নিয়েছে। সেটির গায়ে লেখা ২৯ অর্থাৎ ২৯ ফেব্রুয়ারি।