একরাম হত্যা মামলার চার্জ গঠন ফের পেছালো

ফেনীর ফুলগাজী উপজেলা চেয়ারম্যান একরামুল হক একরাম হত্যা মামলার ৩৭ আসামিকে সোমবার জেলা ও দায়রা জজ আদালতে চার্জ গঠনের জন্য আদালতে হাজির করা হয়।কিন্তু ১ জন আসামি হাজির না থাকায় চার্জ গঠন করা সম্ভব হয়নি।এ মামলার পরবর্তী তারিখ ১৫ মার্চ ধার্য্য করা হয়েছে।
 
ফেনী জেলা ও দায়রা জজ আদালতের বিচারক দেওয়ান মো. সফি উল্লাহ-এর আদালতে চার্জ গঠনের জন্য ৩৭ আসামিকে হাজির করা হয়। এই মামলার ১ জন আসামি অসুস্থ থাকায় হাজির হতে না পারায় চার্জ গঠন না করে সব আসামিকে জেল হাজতে প্রেরণ করার নির্দেশ দেন।
 
জানা যায়, ফেনী জেলা ও দায়রা জজ আদালতের বিচারক দেওয়ান মো. সফি উল্লাহ-এর আদালতে ফেনীর ফুলগাজী উপজেলা চেয়ারম্যান একরামুল হক একরাম হত্যা মামলার ৩৭ জন আসামিকে ফেনী জেলা কারাগার ও কুমিল্লা জেলা কারাগার থেকে সোমবার চার্জ গঠনের জন্য আদালতে হাজির করা হয়। তাদের মধ্যে একজন আসামি বিএনপি নেতা মাহতাব উদ্দিন চৌধুরী মিনার ঢাকা কেন্দ্রীয় কারাগারের মাধ্যমে চিকিৎসাধীন থাকায় আদালতে হাজির হতে না পারায় চার্জ গঠন করা সম্ভব হয়নি। পরে আদালত এ মামলার পরবর্তী তারিখ ১৫ মার্চ ধায্য করেন।
 
সরকার পক্ষের মামলা পরিচালনা করেন জেলা ও দায়রা জজ আদালতের পিপি হাফেজ আহম্মদ। আসামি পক্ষের আইজীবী ছিলেন গাজী তারেক আজিজ।